1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
গণঅধিকার পরিষদ নিবন্ধন পাওয়ায় কুমিল্লার দেবিদ্বারে আনন্দ মিছিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

গণঅধিকার পরিষদ নিবন্ধন পাওয়ায় কুমিল্লার দেবিদ্বারে আনন্দ মিছিল

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৮ বার পঠিত

মো: ওমর ফারুক মুন্সী :

রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদ (জিওপি) নিবন্ধন পাওয়ায় দেবিদ্বারে আনন্দ মিছিল হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেস্বর) বিকালে গণঅধিকার পরিষদ দেবিদ্বার উপজেলা শাখার আয়োজনে দেবিদ্বার থানা গেইট থেকে শুরু হয়ে দেবিদ্বার সদর এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে নিউ মার্কেট মুক্তিযোদ্ধা চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে গণ অধিকার পরিষদের স্থানীয় নেতারা বলেন, ভিপি নুরুল হক নুর এবং রাশেদ খানের নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই, সংগ্রাম করেছে। এই ছাত্রজনতার এই আন্দোলনের সূচনা হয়েছিল ২০১৮ সালে। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়। গত নির্বাচনের আগে নিবন্ধন পাওয়ার সব শর্ত পূরণ করার পরও দলটিকে নিবন্ধন দেওয়া হয়নি। ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া ভিপি নুরুল হক নুরের অবশেষে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেল। আমাদের প্রতিক ট্রাক।
তাঁরা আরও বলেন, নিবন্ধিত এ দলটি নতুন বাংলার স্বাধীনতাকে সমুন্নত রাখা ও গণমানুষের অধিকার রক্ষায় আপসহীনভাবে কাজ করবে। আমরা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মিছিলে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক সাইদ সাইফুল ইসলাম, বৃহত্তর কুমিল্লার ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, দেবিদ্বার উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. জসিম উদ্দিন, যুগ্ম সচিব নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, জেলা গণ অধিকার পরিষদের সাবেক আহবায়ক মো. ফয়েজ, উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মো. আতিক প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD