1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে অমর একুশের প্রভাতফেরি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে অমর একুশের প্রভাতফেরি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৭ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের প্রভাতফেরি অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত ভাব গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত প্রভাতফেরিতে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, এই গান ছিল সকলের কণ্ঠে।

মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিল্পকলা একাডেমি এবং মুরাদনগর লাইভ.টিভির সার্বিক সহযোগীতায় এই প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। প্রভাতফেরিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রভাতফেরিতে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমূল হুদা, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, বাংলাদেশ কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধূরী, মুরাদনগর প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য বেলাল উদ্দিন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আনিছুর রহমান, শিশু-কিশোর ও পরিবারসহ সবান্ধব বিপুলসংখ্যক সংস্কৃতিকর্মী, লেখক সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব ও মূলধারার মানুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD