1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শেখ হাসিনার বিচারের দাবিতে ব্রাহ্মণপাড়ায় বিএনপির অবস্থান কর্মসূচি - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

শেখ হাসিনার বিচারের দাবিতে ব্রাহ্মণপাড়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৮৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্র-জনতার অংশগ্রহণে গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়। এতে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সরকার পতনের পর ১৫ আগস্ট আওয়ামী লীগের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ও ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ অপরাধীদের বিচারের দাবিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিক কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এরই অংশ হিসেবে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি সফল করতে বুধবার ( ১৪ আগস্ট ) সারা দেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিক্ষোভ মিছিল, পথসভা ও অবস্থান কর্মসূচি পালন করছে দলটির নেতাকর্মীরা।

বিএনপি নেতারা তাদের বক্তব্যে জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর ছাত্র-জনতার পছন্দে ড. মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশকে স্বাভাবিক রাখতে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বিএনপিসহ দেশের প্রায় সবকটি রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র ও অপ্রীতিকর ঘটনার জন্ম দিচ্ছে আওয়ামী লীগ। ১৫ আগস্টকে কেন্দ্র করে কর্মসূচির নামে অরাজকতা সৃষ্টি করতে পারে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরকম পরিস্থিতিতে জনবান্ধন দল বিএনপি ঘরে বসে থাকতে পারে না। ১৫ আগস্টের নামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করলে তা জনগণের স্বার্থে প্রতিহত করা হবে। কোনো অন্যায়কারী বা চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যে দলেরই হোক। এ উপজেলার সাধারণ মানুষের শান্তি ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সদ্য বিদায়ী সরকার আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের প্রতিহত করতে হবে।

এ সময় কুমিল্লা দ. জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন, সহ-সভাপতি তাহমিনা হক পপি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, আনিসুর রহমান ভূইয়া রিপন, দপ্তর সম্পাদক এইচ এম হেদায়েত উল্লাহ সরদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD