1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিএনপির বিক্ষোভ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিএনপির বিক্ষোভ

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩৪৩ বার পঠিত

 

নেকবর হোসেন :

কুমিল্লায় স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভে অংশ নেয় বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেজন্য আমরা তাঁর পদত্যাগ দাবি করছি। বিএনপির সকল কর্মীদের প্রতি আহ্বান এই মুহূর্তে যে যে কর্মসূচি ডাক দেওয়া হবে তাতে যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব জসীমউদ্দীন, মহানগর বিএনপির আহ্বায়ক উতবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা নিজাম উদ্দিন কাওসার, আমিরুজ্জামান আমির, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD