1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সেনাবাহিনীর সহযোগিতায় পুরোদমে শুরু হয়েছে ব্রাহ্মণপাড়া থানার কার্যক্রম - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

সেনাবাহিনীর সহযোগিতায় পুরোদমে শুরু হয়েছে ব্রাহ্মণপাড়া থানার কার্যক্রম

  • প্রকাশিতঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩৪১ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার পর আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পরপরই সহিংস ঘটনার কারণে সারাদেশে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটে। এতে দেশের অধিকাংশ থানার কার্যক্রম বন্ধ ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সেনাবাহিনীর সহযোগিতায় আবারও অধিকাংশ থানার কার্যক্রম সচল হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার ( ১২ আগস্ট ) সকাল থেকে সেনাবাহিনীর সহযোগিতায় ব্রাহ্মণপাড়া থানার কার্যক্রম পুরোদমে শুরু হয়। এ সময় সেনাবাহিনীর ৩৮ বিট উপঅধিনায়ক মেজর নাজিউর রহমান ও ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ উপস্থিত ছিলেন।

এ সময় থানায় সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের সমস্যা শুনেন ওসি। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। স্বতঃস্ফূর্তভাবে সেবাগ্রহীতাদের সেবা নিতে দেখা যায়। এতে থানায় প্রাণচাঞ্চল্য ফিরে আসে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, বৈরী পরিস্থিতিতেও আমার থানার কার্যক্রম বন্ধ ছিল না। তবে থানার বাইরে পুলিশি কার্যক্রম ও টহল বন্ধ ছিল। আমার থানার সব পুলিশ সদস্য উপস্থিত আছে। এরমধ্যে ওসি তদন্ত ছুটিতে আছেন। তিনিও শিগগিরই যোগদান করবেন। সেনাবাহিনীর সহযোগিতায় আজ থেকে আমাদের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। থানায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD