1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের সাথে প্রশাসনের মতবিনিময় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে হিন্দু সম্প্রদায়ের সাথে প্রশাসনের মতবিনিময়

  • প্রকাশিতঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৮০ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর :

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করে উপজেলা প্রশাসন ও মুরাদনগর থানা পুলিশ।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধরের সাথে পৃথক দুইটি মতবিনিময় সভা করে হিন্দু সম্প্রদায়।
সভায় বক্তারা বলেন, একটি গোষ্ঠী ছাত্র জনতার অর্জন এবং দেশের মানুষের বিজয়কে নস্যাৎ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ পাচঁ বার এমপি থাকা অবস্থায় মুরাদনগরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিলো এবং বর্তমান পরিস্থিতিতে এখনও রয়েছে। এখন পর্যন্ত এই উপজেলায় কোন মন্দিরে হামলা, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট ও নিপীড়নের ঘটনা ঘটেনি। বর্তমানে কায়কোবাদ সাহেবের নির্দেশে উপজেলা বিএনপির লোকজন হিন্দু সম্প্রদায়দের নিয়ে বিভিন্ন বাড়ি-ঘর ও মন্দির পাহারা দিচ্ছে।
এছাড়াও আসন্ন মনসা পূজা ও দূর্গা পূজা সুষ্ঠভাবে অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, বিএনপির নেতা দুলাল দেবনাথ, মনসা পূজা কমিটির সভাপতি মনিলাল আর্চায, সম্পাদক করিমল দেবনাথ, অসিত বর্মন সরকার, সিম্বু আর্চায, সাধন চন্দ্র সরকার, সিতল সরকার, কানু র্বমন প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD