1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে সেনাবাহিনীর সহযোগিতায় থানার কার্যক্রম চালু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বুড়িচংয়ে সেনাবাহিনীর সহযোগিতায় থানার কার্যক্রম চালু

  • প্রকাশিতঃ রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২৭৯ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং।।

সরকার পতনের পর সহিংসতার কারণে দেশের প্রত্যেক থানার কার্যক্রম বন্ধ ছিলো। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সেনাবাহিনীর সহযোগিতায় প্রায় ৫৯৩টি থানার কার্যক্রম চালু হয়েছে। তারই ধারাবাহিকতায় সেনাবাহিনীর সহযোগিতার বুড়িচং থানার কার্যক্রম চালু হয়েছে । বুড়িচং উপজেলার জন সাধারণকে নির্বিঘ্নে পুলিশের সেবা নিতে অনুরোধ করা হয়েছে।
১১ আগস্ট (রবিবার) বিকেলে বুড়িচং থানা পরিদর্শন করেন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার দায়িত্বে থাকা ৩৮ বীর এর উপ-অধিনায়ক মেজর নাজিউর রহমান।

এসময় থানাতে আসা সেবাগ্রহীতাদের সমস্যার কথা শুনেন ওসি নিজে এবং তাদের সেবা দিতে সহযোগিতা করেন।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার বলেন, আমার থানার সকল পুলিশ সদস্য উপস্থিত আছেন। তার মধ্যে ২জন অফিসিয়াল ছুটিতে আছেন। সেনাবাহিনীর সহযোগিতায় আমাদের কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়া থানায় ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনীর সহযোগিতায় আমাদের আইনি সহায়তা চলবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD