1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সরকার পতনে ব্রাহ্মণপাড়ায় শিবিরের শোকরানা মিছিল - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

সরকার পতনে ব্রাহ্মণপাড়ায় শিবিরের শোকরানা মিছিল

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

ছাত্র-জনতার অভ্যুত্থাননে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় দীর্ঘ বছর পর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শোকরানা মিছিল করেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
শুক্রবার ( ৯ আগস্ট ) সকাল সাড়ে দশটায় উপজেলার বিভিন্ন সড়কে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণপাড়া উপজেলা আদর্শ সাথী শাখার নেতাকর্মীরা এই মিছিলের আয়োজন করেন।
এ সময় তাদেরকে আওয়ামী লীগ সরকারের পতনে শুকরিয়া জ্ঞাপনসহ নানারকম স্লোগান দিতে শোনা যায়।

মিছিল শেষে শিবিরের নেতাকর্মী ও সমর্থকরা সড়কের মোড়ে জমায়েত হয়। এ সময় নেতাকর্মীরা সড়কে শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাতে উপস্থিত নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।
এ সময় বক্তারা বলেন, সদ্য পতন হওয়া ফ্যাসিবাদী সরকার দীর্ঘবছর ধরে আমাদেরকে নানা ধরনের নির্যাতন করেছে। কোনো অপরাধ ছাড়াই আমাদের নেতাকর্মীদের বছরের পর বছর জেলে আটকে রেখেছে। আল্লাহর গজব পড়েছে হাসিনার উপর। আমরা হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে দাবি জানাচ্ছি। এ সময় বক্তারা সাধারণ মানুষের জানমাল রক্ষায় আরও বেশি সচেষ্ট হয়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

ক্যাপশন: আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় শোকরানা মিছিল করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণপাড়া উপজেলা আদর্শ সাথী শাখার নেতাকর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD