1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় থানার নিরাপত্তা দিতে পাহারায় ছাত্রশিবির - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় থানার নিরাপত্তা দিতে পাহারায় ছাত্রশিবির

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৩২৭ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।
ছাত্র-জনতার তোপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে থানায় ও সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলা ও ভাংচুরের খবর আসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায়। এমন খবরে ব্রাহ্মণপাড়া থানার নিরাপত্তার দায়িত্বে থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন ছাত্রশিবিরের সদস্যরা। মঙ্গলবার ( ৬ আগস্ট ) সকাল থেকেই ছাত্রশিবির থানা কমপ্লেক্স পাহারায় নিয়োজিত হন।

ছাত্রশিবিরের সদস্যরা জানান, সকাল থেকেই ছাত্রশিবিরের সদস্যরা ব্রাহ্মণপাড়া থানার নিরাপত্তার কথা ভেবে থানা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত সংখ্যালঘুদের উপাসনালয় পাহারায়ও নিয়োজিত আছে ছাত্রশিবির। যদিও এ পর্যন্ত ব্রাহ্মণপাড়ার কোথাও এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তাঁরা বলেন, এই দেশ ও দেশের সম্পদ আমাদের সবার। এ দেশের নাগরিক হিসেবে দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আর সংখ্যালঘুরাও এ দেশের নাগরিক। স্বাধীন দেশে যার যার ধর্ম নিরবচ্ছিন্নভাবে পালন করার অধিকার রয়েছে। আমরা এই উপজেলার বিভিন্ন স্থাপনা, থানা পুলিশ ও সংখ্যালঘুদের নিরাপত্তা দিতেই এ উদ্যোগ নিয়েছি।

থানা কমপ্লেক্স পাহারায়রত ওমর সানী নামের এক ছাত্রশিবিরের সদস্য বলেন, দেশব্যাপী একটি সুযোগসন্ধানী চক্র দেশের সম্পদ নষ্ট করে পরিস্থিতিকে অপ্রীতিকর করে তোলার চেষ্টা করছে। আর এদের প্রতিহত করতেই আমাদের এই অবস্থান। আমরা চাই দলমত নির্বিশেষে এ উপজেলার প্রতিটি নাগরিক নিরাপদে থাকুক। আর তাই আমরা ছাত্রশিবিরের সদস্যরা থানা পুলিশ ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা বিভিন্ন স্থানে পাহারা দিচ্ছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD