1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ, ভাংচুর এবং অগ্নিসংযোগ - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ, ভাংচুর এবং অগ্নিসংযোগ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৩৪২ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন ছাত্র-জনতা। এ সময় স্থানীয় সাংসদের কার্যালয়ে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুর করেছেন উত্তেজিত জনতা।
সোমবার ( ৫ আগস্ট ) বিকেলে উপজেলার সদরের দক্ষিণ বাজার এলাকায় কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবু জাহেরের রাজনৈতিক কার্যালয় ও উপজেলা পরিষদে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই হামলা চালানো হয়।

জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড আনন্দ মিছিল উপজেলার সদর এলাকার আল্লাহর নিরানব্বই নাম চত্বরে এসে জড়ো হয়। সেখান থেকে তারা বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করে। এ সময় উত্তেজিত জনতা এমপি জাহেরের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়াও উপজেলা পরিষদে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুর করে উত্তেজিত জনতা।
পরে খণ্ড খণ্ড আনন্দ মিছিলগুলো আবারও উপজেলা সদরের আল্লাহর নিরানব্বই নাম চত্বরে এসে জড়ো হয় এবং মিষ্টি বিতরণ করে। সেখানে কিছুসময় অবস্থানের পর ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিয়ে তারা নিজ নিজ এলাকায় ফিরে যায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD