1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৩১৭ বার পঠিত

 

শামীম রায়হান॥

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার (২৭ জুলাই) সকাল পৌনে বারটায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুমিল্লা উত্তর জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীরা উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন— কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক খন্দকার শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভা প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক বিল্লাল মজুমদার প্রমূখ।

পুষ্পস্তবক অর্পণ শেষে জারীফ আলী শিশু পার্কে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন— কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক সভাপতি জিএস সুমন সরকার। বক্তব্যে তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন। সাম্প্রতিক সময়ে দেশে যারা অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের শান্তি নষ্ট করছে। মানুষের জানমালের যারা ক্ষতি সাধন করছে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান করেন।

তিনি আরও বলেন, যারা ছাত্র আন্দোলনকে পুঁজি করে নৈরাজ্য সৃষ্টি করবে তাদের বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না।

এছাড়াও আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মুনাজাতের মাধ্যমে দেশের শান্তি সমৃদ্ধি কামনা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD