1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় দোকানে টানানো সিগারেটের বিজ্ঞাপন পোড়ানো হলো আগুনে - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় দোকানে টানানো সিগারেটের বিজ্ঞাপন পোড়ানো হলো আগুনে

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৩১৮ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল।।

ব্রাহ্মণপাড়ায় ধুমপান বন্ধে সচেতনতা বিষয়ক প্রচারণা চালানো হয়েছে। রোববার ( ১৪ জুলাই ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়। এ সময় দোকানে টানানো সিগারেটের বিজ্ঞাপন আগুনে পোড়ানো হয়।
এতে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইসরাইল হোসাইন। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ধুমপানের কুফল ও প্রত্যক্ষ ধুমপায়ীদের মাধ্যমে পরিবেশ দূষণের পাশাপাশি আশপাশের মানুষের ক্ষতির বিষয়ে উপজেলার বিভিন্ন চায়ের স্টলে মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে এ প্রচারণা চালানো হয়। এ সময় বিভিন্ন দোকান থেকে দেশলাই ও দেশলাই লাইট তুলে নেওয়া হয়। বিভিন্ন দোকানে সিগারেট কোম্পানির প্রতিনিধিদের টানানো সিগারেটের বিজ্ঞাপন অপসারণ করে আগুনে পোড়ানো হয়।

জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. ইসরাইল হোসাইন কালবেলাকে বলেন, ধুমপান মূলত বিষপান। ধুমপানের কারণে ধুমপায়ীর শরীরে নানা রোগ দেখা দেয়। ধুমপায়ী শুধু নিজেই ক্ষতিগ্রস্ত হয় না, তার প্রত্যক্ষ ধুমপানের কারণে আশপাশের লোকজনও ক্ষতিগ্রস্ত হয়। ধুমপানের ফলে ক্যানসার ও হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই আসুন আমরা ধুমপান মুক্ত পরিবার ও সমাজ গড়ে তুলি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD