1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শেখ হাসিনার উন্নয়নের রোডম্যাপ বাস্তবায়ন করতে পরিবেশ রক্ষা জরুরি - এমপি আবু জাহের - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

শেখ হাসিনার উন্নয়নের রোডম্যাপ বাস্তবায়ন করতে পরিবেশ রক্ষা জরুরি – এমপি আবু জাহের

  • প্রকাশিতঃ শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৩০৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে৷ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুয়ায়ী ভিশন ২০৪১ বাস্তবায়ন করতে হলে পরিবেশ এবং জলবায়ুর পরিবর্তন রোখতে হবে৷ জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশ গুলো দায়ি৷ কিন্তু আমাদের দেশের উন্নয়নের পাশা পাশাপাশি পরিবেশ রক্ষা করতে হবে৷ তার জন্য প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে৷ গাছ ছারা মানুষ বসবাস করতে পারেনা তাই আসুন পরিবেশ রক্ষা এবং জলবায়ুর পরিবর্তন ঠেকাতে গাছ লাগাই৷ তবেই আমাদের বাংলাদেশ হবে সমৃদ্ধ, আমরা হব উন্নত বাংলাদেশের সমৃদ্ধ জাতী৷ গতকাল বুধবার (১০) জুলাই দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত বৃক্ষ মেলা ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা -৫ ( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের এমপি এ-সব কথা বলেন৷ ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, কুমিল্লা খন্দকার মুশফিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তৈয়ব অপি, ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল হাসান শরীফ, সহকারি কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল হাসনাত মহিউদ্দিন মবিন, থানার অফিসার ইনচার্জ ওসি ( তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী ইদ্রিস মিয়া মাস্টার, হাজী মোঃ নুরুল ইসলাম৷ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন, বৃক্ষ রোপন, আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD