1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মঞ্চমুকুল পদক পেলেন ভিসিটি'র মাকসুদা সুলতানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মঞ্চমুকুল পদক পেলেন ভিসিটি’র মাকসুদা সুলতানা

  • প্রকাশিতঃ সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১১১৫ বার পঠিত

 

খলিলুর রহমান।।

গত ৩ মার্চ ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের (ভিসিটি) প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন আলমের নির্দেশনায়, ঢাকা শিল্প কলায় ভিসিটি’র নাট্যশিল্পীদের অভিনীত নাটক ছিলো “যখন বৃত্তের বাইরে”।

পিপলস্ থিয়েটার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে “জাতীয় শিশু ও কিশোর যুব নাট্য উৎসব-২০২৪”- এ ১৩৫ টি নাট্যদল অংশ গ্রহণ করে।

নাটকে সেরাদের কাতার থেকে মঞ্চমুকুল পদকের জন্য মনোনীত হয়েছেন, ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাট্যকর্মী এবং বর্তমান কমিটির দপ্তর সম্পাদক মাকসুদা সুলতানা। ৫ জুলাই শিল্পকলার মহাপরিচালক লিয়াকত আলী লাকি পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন কর্তৃক প্রবর্তিত “মঞ্চমুকুল” পদক ২০২৪ প্রদান করেন।

৭ জুলাই ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. আবু জাফর খান এবং থিয়েটারের প্রধান শিক্ষক উপদেষ্টা জিতেন্দ্রনাথ তরফদার, শিক্ষক উপদেষ্টা বাঁধন দাস এবং শিক্ষক উপদেষ্টা পাপিয়া আক্তারের উপস্থিতিতে “মঞ্চমুকুল” পদক মাকসুদা সুলতানাকে পুনরায় প্রদান করা হয়। এ সময় থিয়েটারের সভাপতি, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD