1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা ইউএইচএফপিও ফোরামের নির্বাচন সম্পন্ন; সভাপতি ডাঃ মীর হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ মেজবাহ উদ্দিন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা ইউএইচএফপিও ফোরামের নির্বাচন সম্পন্ন; সভাপতি ডাঃ মীর হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ মেজবাহ উদ্দিন

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩২৯ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং।।

কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের ইউ এইচ এফ  পিও  ফোরামের ২০২৪-২৬ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হলেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা , করোনা যোদ্ধা, মানবিক ডাক্তার মোঃ মীর হোসেন মিঠু।

গত ২৭ জুন (বৃহস্পতিবার)জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত  নির্বাচনে কমিশনারের  দায়িত্ব পালন করেন, ডাঃ নাজিয়া বিনতে আলম, ডাঃ আফজালুর রহমান ও ডাঃ মোঃ এনামুল হক।

নির্বাচনে কুমিল্লা জেলা ইউএইচএফপিও ফোরামের  সকল উপজেলার ইউএইচএফপিওগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ২০২৪/২৬ সেশনের জন্য  ফোরামের সভাপতি পদে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনা যোদ্ধা, মানবিক ডাক্তার মোঃ মীর হোসেন মিঠু , সাধারণ সম্পাদক পদে  সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেজবাহ উদ্দিন এবং কোষাধ্যক্ষ পদে   চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আরিফুর রহমানকে নির্বাচিত করেন।

উক্ত ফোরামের সম্মানিত উপদেষ্টা  সিভিল সার্জন ডাঃ নাসিমা আক্তার।

ফোরামের কার্যকরী সদস্য  সকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ। নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান জেলার সিভিল সার্জন ডাঃ নাসিমা আক্তার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD