1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা বার সভাপতি লিটনের জন্মদিন পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা বার সভাপতি লিটনের জন্মদিন পালিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৪৯৩ বার পঠিত

 

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।

বৃহস্পতিবার (৬ জুন) কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের চতুর্থ তলায় বিপুল উৎসাহউদ্দীপনায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাবেক জেলা পিপি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন এর জন্মদিন পালিত হয়।

এসময় তাকে ফুলেল শুভেচছা জানান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়াসহ কুমিল্লা বারের প্রায় দুই শতাধিক আইনজীবী।
ওই অনুষ্ঠানে কেক কাটার পর উপস্থিত সকলের মাঝে প্রেস্টিজ, মিষ্টি ও কোকসহ বিভিন্ন মুখরোচক খাবার বিতরণ করা হয়।
এসময়ে মোঃ মোস্তাফিজুর রহমান লিটন বলেন- আসছে ডিসেম্বর মাসের শেষদিকে কুমিল্লা বারের আইনজীবীদের নিয়ে আনন্দ ভ্রমণে কুমিল্লা থেকে কক্সবাজার হয়ে সেন্টমাটি যাবো ইনশাআল্লাহ।

ওই আনন্দ ভ্রমণ সফল ও স্বার্থক করতে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

ওই অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন- আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছি। আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই সফল হবো।

এছাড়াও অন্যান্য বক্তারা বলেন- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন আইনজীবী বান্ধব নেতা। তিনি আইনজীবীদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD