1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবিতে কুসান'র নবীনবরণ ও চড়ুইভাতি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবিতে কুসান’র নবীনবরণ ও চড়ুইভাতি

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯৫ বার পঠিত
হেদায়েতুল ইসলাম নাবিদ, কুবি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাঙ্গলকোট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোটে’র (কুসান) নবীন বরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায়  সংগঠনটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের ৩০৫ নম্বর রুমে নবীন বরণ অনুষ্ঠিত হয়।
এসময়  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহাদাত হোসাইন, কুমিল্লা আইটি প্যালেসের সত্ত্বাধিকারী নজরুল আমিন, ময়নামতি স্কুল এন্ড কলেজের শিক্ষক ইয়াসির আরাফাত সুজন ও সংগঠনটির সভাপতি রিয়াজুদ্দিন অন্তর।
অনুষ্ঠানের শুরুতেই নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। এরপর নিজেদের অনুভূতি ব্যক্ত করেন নবীন শিক্ষার্থীরা। সবশেষ নবীনদের উদ্দেশ্যে অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য ও চড়ুইভাতির মধ্যদিয়ে শেষ হয় অনুষ্ঠান।
প্রসঙ্গত, কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন অব নাঙ্গলকোট ২০১৫ সালে গঠিত হয়। এবারের নবীনবরণে কুমিল্লার আইটি প্যালেসের পৃষ্ঠপোষকতায় ২৫ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD