1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শ্রেষ্ঠ বিএনসিসিও ইনসেন্টিভ অ্যাওয়ার্ড পেলেন কুবির প্লাটুন কমান্ডার ড. শামিমুল ইসলাম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

শ্রেষ্ঠ বিএনসিসিও ইনসেন্টিভ অ্যাওয়ার্ড পেলেন কুবির প্লাটুন কমান্ডার ড. শামিমুল ইসলাম

  • প্রকাশিতঃ সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৫৩৭ বার পঠিত

 

কুবি প্রতিনিধি

বিএনসিসিতে অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ বিএনসিসিও (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অফিসার) ইনসেন্টিভ অ্যাওয়ার্ড পেলেন কুবির প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট বিএনসিসি অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম

সোমবার (৩ জুন) বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স ইনসেন্টিভ অ্যাওয়ার্ড সার্টিফিকেট ও স্কলারশিপ তুলে দেন।

বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের ৫টি ব্যাটালিয়ন থেকে ৫ জন শ্রেষ্ঠ বিএনসিসিও, ৫ জন শ্রেষ্ঠ পিইউও-টিইউও এবং ২৫ জন ক্যাডেটকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ইনসেন্টিভ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়ায় প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম বলেন, যেকোনো অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়া নিসন্দেহে সৌভাগ্যের, গর্বের। নিশ্চয়ই সামনের দিনগুলোতে কাজের জন্য উদ্ভুদ্ধ করবে। আমি মনে করি এই অর্জনে আমার একক কোনো কৃতিত্ব নাই। এখানে ক্যাডেটেদেরই অর্জন। ক্যাডেটরা এগিয়ে গেলে প্লাটুন এগুবে৷ আমি ক্যাডেটদের ধন্যবাদ দিতে চাই এই অর্জনে তাদের ভূমিকা রাখার জন্য।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD