1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবিতে নজরুল হলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবিতে নজরুল হলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৬৬৮ বার পঠিত

 

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কাজী নজরুল ইসলাম হলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (২৯ মে) রাতে কেক কেটে ও হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবার আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এসময় হল প্রাধ্যক্ষ সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন এবং হাউজ টিউটর সহকারী অধ্যাপক ফাহাদ জিয়া ও প্রভাষক আফজাল হুসেইনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বন্ধ ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিষয়ে প্রাধ্যক্ষ নাসির হুসেইন বলেন, ক্যাম্পাস বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবছর কোনো আয়োজন করা হয়নি। তাই শিক্ষার্থীরা আমাদের অনুরোধ জানায়, যেন হল প্রশাসনের পক্ষ থেকে দিবসটিকে উদযাপন করি। এজন্য আমাদের এই আয়োজন। এখন থেকে প্রতি শুক্রবারে শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে।

এছাড়াও হলের আবাসিক শিক্ষার্থীদের সময় বাঁচাতে ও আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে ওয়াশিং মেশিনের ব্যবস্থা করা হবে বলে জানান হাউজ টিউটর ফাহাদ জিয়া। তিনি বলেন, স্পন্সর সংগ্রহের চেষ্টা করছি আমরা। যদি ম্যানেজ করতে পারি আশাকরি শিগগিরই শিক্ষার্থীদের জন্য ওয়াশিং মেশিনের ব্যবস্থা করতে পারবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD