1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ২০ ফেব্রুয়ারি দশ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল -সিভিল সার্জন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় ২০ ফেব্রুয়ারি দশ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল -সিভিল সার্জন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯৬ বার পঠিত

নেকবর হোসেন।।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার বলেছেন, ভিটামিন-এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে একটি কুচক্রীমহল দেশের স্বাস্থ্যখাতের সুনাম নষ্টের অপচেষ্টায় লিপ্ত থাকে। এই ক্যাপসুলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মানুষের মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির অসৎ উদ্দেশ্যেই চক্রটি এসব করে থাকে। আর এধরণের গুজব উঠলে তাতে কেউ কান দেবেন না। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কারণে ভিটামিন-এ ক্যাপসুল নিয়ে গুজব ছড়ানোর কোন সুযোগ নেই।আর মানুষ এখন অনেক সচেতন। ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইনসহ বিভিন্ন টিকাদান কর্মসূচিগুলোতে গণমাধ্যমের ভূমিকা প্রসংশনীয়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনকে সামনে রেখে সাংবাদিকদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন এসব কথা বলেন।

কর্মশালায় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা ফিরোজ আল মামুন ভিটামিন-এ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরে সূচনা বক্তব্য রাখেন।

কর্মশালায় ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী জানান, আগামী সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী চলবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন। এবারে কুমিল্লা স্বাস্থ্য বিভাগের তত্বাবধানে ১৭ উপজেলাসহ সিটি করপোরেশন ও লাকসাম পৌরসভাসহ ৪হাজার ৯৩২টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ১০ লাখ ৩ হাজার ৫শ শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাপসুল খাওয়ানোর কাজে প্রশিক্ষনপ্রাপ্ত ৯ হাজার ৮৬৪জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD