1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে অনুমোদনহীন সার বিক্রির অপরাধে জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে অনুমোদনহীন সার বিক্রির অপরাধে জরিমানা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৮ বার পঠিত

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভ্রাম্যমান আদালতে অনুমোদনহীন সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার দেউষ ও কান্দুঘর বাজারে এই মোবাইল কোর্ট পরিচালিত করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম অনুমোদনহীনভাবে সার বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে দেউষ ও কান্দুঘর বাজারে অভিযান চালায়। এসময় দেউষ বাজারে ডিলার লাইসেন্স ছাড়া সার বিক্রির অপরাধে মরিয়ম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ মনিরুল ইসলাম (৪৫) কে ৪০ হাজার টাকা ও কান্দুঘর বাজারের আব্দুর রাজ্জাক ষ্টোরের মালিক খলিলুর রহমান (৫০) কে ১০ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুবুল হাসান ও থানা পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD