1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
প্রবাসী জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে ফকির বাজার মডেল একাডেমির শিক্ষার্থীদের মাঝে টিফিন ও অনুদান প্রদান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

প্রবাসী জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে ফকির বাজার মডেল একাডেমির শিক্ষার্থীদের মাঝে টিফিন ও অনুদান প্রদান

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ মে, ২০২৪
  • ৪০৩ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ফকির বাজার মডেল একাডেমীর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে টিফিন (খাবার) বিতরণ এবং প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অনুদান প্রদান করা হয়েছে।

গতকাল (২৬ মে) রবিবার সকাল ৯ টায় একাডেমীর মাঠে ২ নং বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজ সেবক হাজী মোঃ আমজাদ হোসেন এর উপস্থিতিতে স্পেন প্রবাসী ও তরুণ সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম টিফিন বিতরণ এবং ফকির বাজার মডেল একাডেমীর উন্নয়ন কাজের জন্য একাডেমীর অধ্যক্ষ মনিরুল ইসলাম এর নিকট অনুদানের টাকা প্রদান করেন।

এই সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন, ফকির বাজার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক কাজী মোঃ গিয়াস উদ্দিন, জৈষ্ঠ্য প্রভাষক মোঃ রফিকুল ইসলাম,মির্জা তৌফিকসহ শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD