1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু! - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু!

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৯৪ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন পাঁচোড়া গ্রামের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহাজাহান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী।

২২ মে , বুধবার বিকেলে উপজেলার পাঁচোড়া দক্ষিণ কালেম পাড়া মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে দুই বোন উম্মে কুলছুম তামান্না(৯) ও খাদিজা আক্তার (৭) পানিতে ডুবে মৃত্যু বরণ করে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই বোনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়রা জানান,তাদের দুই বোনের ঘাড় মচকানো ছিলো। বাসিন্দা আবুল খায়ের জানান,নিহত দুই বোনের বাবা ঘটক হাফেজ মিয়া। উম্মে কুলছুম তামান্না পাঁচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ও খাদিজা আক্তার একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী ছিলেন।তাদের মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী,মা-বাবা,আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

উক্ত বিষয়টি সম্পর্কে সন্ধ্যায় বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার জানান,আমি সাংবাদিকদের মাধ্যমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি।পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD