1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
'জীবনের নিরাপত্তা চাই’ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

‘জীবনের নিরাপত্তা চাই’

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৪৬৮ বার পঠিত

 

কুবি সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকীর অপসারণ চেয়ে প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক প্রাধ্যক্ষ ড. মোকাদ্দেস-উল-ইসলাম।

বুধবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে বেলা সোয়া বারোটা থেকে প্রায় এক ঘন্টা পর্যন্ত তিনি এ অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় তিনি ‘জীবনের নিরাপত্তা চাই’, ও ’শারীরিক ভাবে হামলাকারী কাজী ওমর সিদ্দিকী, সন্ত্রাসী প্রক্টরের অপসারণ ও তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ লিখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান।

পরে তাঁর সাথে একাত্মতা প্রকাশ করে পাশে দাঁড়ান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মেহেদী হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

গত ২৮ শে এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরের কক্ষে তালা দিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। তখন উপাচার্যের নেতৃত্বে সাবেক শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এসময় উপাচার্য নিজে কনুই দিয়ে ধাক্কা মারেন এক শিক্ষককে এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বাংলা বিভাগের শিক্ষক মোকাদ্দেস উল ইসলামকে গালে ঘুষি মারেন।

এ ঘটনায় বাংলা বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা প্রক্টরের অপসারণের দাবিতে মানববন্ধন করে। এছাড়াও প্রক্টরের অপসারণ চেয়ে প্রশাসন বরাবর লিখিত চিঠি প্রেরণ করেছিলো ড. মোকাদ্দেস উল ইসলাম। তবে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। বিচার না পেয়ে প্রক্টরের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি পালন করেছেন তিনি।

প্ল্যাকার্ড হাতে অবস্থানের বিষয়ে ড. মোকাদ্দেস উল ইসলাম বলেন, যারা আমাদের নিরাপত্তা দেওয়ার কথা, তারাই আমাদের রক্ষার বদলে ভক্ষক হয়ে উঠেছেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তাঁরা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। যেখানে শিক্ষকরা আঘাত প্রাপ্ত হয়েছেন। সেখানে আমিও আঘাতপ্রাপ্ত হয়েছি। গত দুই সপ্তাহ আগে এ ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসন বরাবর চিঠি দিয়েছি। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

তিনি আরও বলেন, তিনি (প্রক্টর) এর আগেও ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সবার আগে তাঁর অপসারণ করা উচিত এবং তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD