1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সদর দক্ষিণে যুদ্ধাপরাধী এক আসামীকে গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সদর দক্ষিণে যুদ্ধাপরাধী এক আসামীকে গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৯১ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ এলাকা হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত মো: আবু বক্কর সিদ্দিক(৮০) নামের এক যুদ্ধাপরাধীকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (১২ মে) রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এবং র‍্যাব-৬, সিপিসি-১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ থানা উপজেলার উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

পলাতক আসামী মোঃ আবু বক্কর সিদ্দিক সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উত্তর কদমতলা (মুন্সিগঞ্জ) এলাকার মৃত. মান্দার সরর্দারের ছেলে।

গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD