1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে যুবক নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্টে যুবক নিহত

  • প্রকাশিতঃ বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্মাণাধিন নিজবসতঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো: রেজাউল ইসলাম তপু (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত তপু চৌদ্দগ্রাম পৌরসভাধিন লক্ষ্মীপুর গ্রামের জামে মসজিদপাড়া এলাকার মৃত আব্দুস সোবহান এর ছোট ছেলে। সে চৌদ্দগ্রাম আল-নূর হাসাপাতালে কর্মরত ছিলো। বুধবার (০৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচাতো ভাই সাংবাদিক আব্দুর রব লাভলু।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত বুধবার সকাল নয়টায় নির্মাণাধিন বসতঘরের কাঁচা দেয়ালে মোটরপাইপ দিয়ে পানি দিচ্ছিলো তপু। এ সময় পানি ছিটকে ঘরের বৈদ্যুতিক সুইচবোর্ড ভিজে যায় এবং ঘরের মেঝেতে পানি জমে থাকে। পরে পানি দেওয়া শেষ হলে তপু ওই ঘরের একটি কক্ষের জ্বলন্ত বৈদ্যুৎতিক বাতি বন্ধ করতে সুইচবোর্ডে হাত দেওয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হন। ঘরের মেঝেতে পানি জমে থাকায় বৈদ্যুতিক শর্টের ফলে সে দীর্ঘক্ষণ সুইচবোর্ডের সাথে আটকে থাকে। পরে ঘরের মেইনসুইচ বন্ধ করে ওই ঘরে কর্মরত রাজমিস্ত্রিরাসহ পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল এগারটায় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে নিহতের লাশ বাড়িতে আনা হলে তার মমতাময়ী মা সহ স্বজনদের গগণবিদারী চিৎকারে যেন আকাশ-বাতাস ভারী হয়ে উঠে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাযার নামাজ বুধবার বা’দ আছর চৌদ্দগ্রাম পৌরসভাধিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD