1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
অভিনব কৌশলে অনলাইন ডেলিভারী ম্যান সেজে গাজা পাচার, আটক ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

অভিনব কৌশলে অনলাইন ডেলিভারী ম্যান সেজে গাজা পাচার, আটক ১

  • প্রকাশিতঃ শনিবার, ৪ মে, ২০২৪
  • ৩২২ বার পঠিত

 

মো: ওমর ফারুক মুন্সী :

কুমিল্লার দেবিদ্বারে অনলাইন ডেলিভারীম্যান সেজে গাঁজা পাচার কালে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলা কালিকাপুর পূর্বপাড়া সুলতান ড্রাইভারের বাড়ির সংলগ্ন বেঁড়িবাঁধের ওপর থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম হাবিবুর রহমান (৩২)। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের হোরন মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়ার নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মো.মোক্তার হোসেন ও উপপরিদর্শক (এসআই) অঞ্জন কুমার নাহাসহ এক দল পুলিশ সদস্য অভিযান চালিয়ে হাবিবকে আটক করে। পরে তার সাথে থাকা অনলাইন ডেলিভারী ব্যাগ তল্লাসী করে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া বলেন, আটক হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তিনি দীর্ঘদিন বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিল। গোপন সংবাদ পেয়ে তাকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে দেবিদ্বার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে শনিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD