1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার গৌরীপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার গৌরীপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ৪ মে, ২০২৪
  • ৩৬১ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি থানাধীন গৌরীপুর এলাকায় রাত্রীকালীন টহল ডিউটির সময় পুলিশ ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে।
গতকাল রাতে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই উমর ফারুক সঙ্গীয় অফিসার ফোর্সসহ গৌরীপুর এলাকায় টহল ডিউটি করছিলেন। টহল দলটি যখন গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারী কলেজের সামনে পুকুরের দক্ষিণ পাড়ে নির্জন জায়গায় পৌঁছায়, তখন তারা দেখতে পায় কয়েকজন লোক সমবেত হয়েছে।
টহল দল যখন তাদের দিকে এগিয়ে যায়, তখন তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের পিছু নেয় এবং ৫ জনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন মোঃ মিলন মিয়া আকাশ (২৮), মোঃ মামুন মিয়া (১৮), মোঃ বাবু মিয়া (২২), মোঃ হৃদয় মিয়া (১৬) এবং পারভেজ (২২)।

তাদের বিরুদ্ধে মোট ১৬টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে অস্ত্র আইন, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই এবং মাদক মামলা।
পুলিশ তাদের কাছ থেকে একটি লোহার পাইপ গান, ৩টি রাবার কার্তুজ, একটি লোহার পাইপ, দুটি ছুরি এবং একটি দা উদ্ধার করেছে।

জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছে যে তারা গৌরীপুর এলাকায় বাসা-বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয়েছিল। তারা আরও স্বীকার করেছে যে তারা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার থানা এলাকায় বিভিন্ন সময়ে বাসা-বাড়িতে ডাকাতি করেছে।

তাদের দলের আরও কয়েকজন সদস্যের নাম জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।
এই ঘটনায় দাউদকান্দি মডেল থানায় দুটি মামলা রুজু করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD