1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিল করেছে ৫ জন প্রার্থী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়পত্র দাখিল করেছে ৫ জন প্রার্থী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩৯৪ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছে ৫ জন প্রার্থী। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। উপজেলা নির্বাচন কার্য্যালয় সূত্রে জানা যায়, আসছে ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে। এর মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক, বেড়াখলা আব্দুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন মনোনয়পত্র দাখিল করেছেন। এছাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের কৃতি সন্তান ব্যারিষ্টার সোহরাব খান চৌধুরী, আমরা দুনিয়া আখিরাতের কাজ করি (দ্বীনের পথ) সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সদর ইউনিয়ন পরিষদের ৩ বারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD