1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩১৪ বার পঠিত

 

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতাঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় শিল্পী আক্তার (২১) নামের এক গৃহবধুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী মো.গিয়াস উদ্দিন (২৮) পলাতক রয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকাল দশটার দিকে মুরাদনগরে উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন গিয়াস উদ্দিনের ঘরে এ ঘটনা ঘটে।
নিহত শিল্পী আক্তার উপজেলার টনকি ইউনিয়নের রুক্কু মিয়ার মেয়ে।

নিহতের মা সুরাইয়া বেগম (৫৭) কন্না জড়িত কন্ঠে বলেন, ‘গত দশ মাস আগে পারিবারিক ভাবে গিয়াস উদ্দিনের সাথে আমার মেয়ে শিল্পীর বিয়ে হয় এবং সে চার মাসের গর্ভবতি। বিয়ের পর মেয়েকে প্রায় সময় বিভিন্ন অজুহাতে মারধর করতো গিয়াস। কিন্তু মূল বিষয় ছিলো বাপের বাড়ি থেকে তাকে টাকা এনে দেয়া। আমি যদি জানতাম এই ডাকাত আমার মেয়েকে গলা কেটে হত্যা করবে তাইলে আমার কলিজার টুকরাকে তার সংসারে দিতাম না।’
এ ব্যাপারে মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়ায় জড়ান তারা। এরপর ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর গলা কেটে হত্যা করেন স্বামী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিল্পী আক্তারকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক স্বামী পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD