1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাকশীমুলে ক্যারম বোর্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বাকশীমুলে ক্যারম বোর্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৩৬৫ বার পঠিত

মারুফ হোসেন।।

বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের বাকশীমুল গ্রামের চৌমুহনী হযরত শাহজালাল চা স্টলে গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) ক্যারাম বোর্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে মাঈন উদ্দিন (ডন) ও মিদুল বনাম রনি ও আবুল হোসেন এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় রনি ও আবুল হোসেন এর দল এবং রানারআপ হয় মাঈন উদ্দিন ডন ও মিদুল এর দল। খেলাটি পরিচালনা (রেফারি) করেন কাজী আবদুল জলিল।

মোট ১২ টি দল খেলায় অংশ গ্রহণ করে। পর্যায়ক্রমে দীর্ঘ দিন খেলার পর ১০ টি দল খেলায় পরাজয় বরণ করে বাতিল হয় এবং ২ টি দল ফাইনালে উঠে।ফাইনালে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন খেলার আয়োজক ডাঃ মনির,ফয়েজ আহমেদ লিটন, এবং মোঃ আলি আকবর,মামুন,মাঈন উদ্দিন সিএ  সহ অন্যান্য আয়োজকরা।এবং সেমিফাইনালে এসে পরাজিত শাহীন ও ফারুক বনাম মুমিন ও ডাঃ মনির কে ম্যাডেল দেওয়া হয়।

সবশেষে বিজয়ীদের আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে খেলার সমাপ্তি ঘটে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD