1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় খুনের দুই বছর পর জিলানী হত্যা মামলায় হাসানসহ ১০ জন অভিযোগপত্র দাখিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় খুনের দুই বছর পর জিলানী হত্যা মামলায় হাসানসহ ১০ জন অভিযোগপত্র দাখিল

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২৫ বার পঠিত

নেকবর হোসেন।।

কুমিল্লার চৌয়ারায় যুবলীগকর্মী জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী এলোপাতারি কুপিয়ে হত্যার মামলায় অভিযোগপত্র দিয়েছে পিবিআই। হত্যাকাণ্ডের দুই বছরের বেশি সময় পর দায়ের করা ওই অভিযোগপত্রে খুনের পরিকল্পনাকারী হিসেবে নগরীর ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো.আবুল হাসানসহ ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। আবুল হাসান ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন।
পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মো. মিজানুর রহমান মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অভিযোগপত্রের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ বিস্তারিত বলতে পারবেন বলে জানান।
২০২০ সালের ১১ নভেম্বর সকালে নগরীর চৌয়ারা এলাকায় যুবলীগকর্মী জিল্লুর রহমান চৌধুরীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন তার ভাই ইমরান হোসেন চৌধুরী কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলাটি প্রথমে তদন্ত করে থানা পুলিশ। ২০২১ সালের ২ ডিসেম্বর তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
অভিযোগপত্রে বলা হয়, ঘটনার আগেরদিন রাতে কাউন্সিলর হাসানের বাড়িতে খুনের পরিকল্পনা করা হয়েছিল। সেই বৈঠকে পরিকল্পনাকারী ছাড়া বাকি ৯ জনই উপস্থিত ছিলেন। নগরীর চৌয়ারা গরু বাজার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তার ছিল খুনের কারণ।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ জানান, মামলার এজাহার-বহির্ভূত আসামি আরমান হোসেনকে গত বছরের ১৩ সেপ্টম্বর কুমিল্লা নগরীর চৌয়ারা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আরমান। খুনের সময় পাহারাদারের দায়িত্ব পালন করেছিলেন আরমান। আর বাকিরা খুনে অংশ নেন। হাসানের বাড়িতে বৈঠক ও তার পরিকল্পনায় খুনের কথা আরমান জবানবন্দিতে বলেছেন। অভিযোগপত্রে নাম আসা অপর আসামিরা হলেন মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান, নাছিম, মারুফ হোসেন, ইমরান হোসেন, তুষার, সাইফুল ইসলাম, মাবুল হোসেন এবং এজাহার-বহির্ভূত এমদাদ হোসেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD