1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে কৃষকের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে কৃষকের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩৩৯ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ১৩৮ জন প্রান্তিক কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ বিতরণ করা হয়েছে।

১৮ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে বিতরণ করা হয়। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ি আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর , কুমিল্লার বুড়িচং উপজেলার আয়োজনে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিণা আক্তার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন খান, উপ-সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল জলিল, মোঃ নজরুল ইসলাম।

উপকরণ হিসেবে প্রতিজনকে মাল্টা, লেবু, পেয়ারা ,আম,করমজা ও আমড়া গাছের চারা। ডিএপি, জৈব, এমওপি, জিপসাম সার, বীজ হিসেবে রবিশস্যর বিভিন্ন রকমের বীজ বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক আমার সংবাদ ও দ্য ডেইলি পোস্টের উপজেলা প্রতিনিধি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, উপ সহকারী কৃষি কর্মকর্তা

মোঃ বিল্লাল হোসেন, নজরুল ইসলাম, মিজানুর রহমান খান, ফরহাদ আহাম্মদ ও ফখরুল ইসলামসহ অত্র দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD