1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুসিক মেয়রের দায়িত্ব নিলেন সূচনা - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুসিক মেয়রের দায়িত্ব নিলেন সূচনা

  • প্রকাশিতঃ সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৪০০ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র তাহসিন বাহার সূচনা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার (৮ এপ্রিল) তিনি ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এ সময় তার মা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের সহধর্মিনী মেহেরুন্নেসা বাহার তার সঙ্গে ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর মেয়র সূচনা সাংবাদিকদের জানান, মেয়র হিসেবে তার প্রথম দায়িত্ব নগরের যানজট নিরসন করা। এরপর একে একে তিনি তার প্রতিশ্রুতি সব কিছু বাস্তবায়ন করার চেষ্টা করবেন।

দায়িত্ব গ্রহণের জন্য নগর ভবনে আসার আগে মেয়র সূচনা তার মাকে নিয়ে কুমিল্লা নগর উদ্যানে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

গত ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে উপ-নির্বাচনে বিএনপির সাবেক নেতা ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে প্রথম নারী মেয়র হিসেবে বিজয়ী হন তাহসিন বাহার। এরপর গত ৪ এপ্রিল গণভবনে তার শপথ অনুষ্ঠিত হয়।

কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসিন বাহার সূচনা কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের বড় মেয়ে। এছাড়া তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

২০২৩ সালের ১৩ ডিসেম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD