1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দারুল এহসান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দারুল এহসান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৩৪১ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

বুড়িচং উপজেলার আনন্দপুর দারুল ইহসান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৬ এপ্রিল (শনিবার) মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ইসহাক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম টুটুল এর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালক ড. মোঃ মাহবুব উল আলম।

বিশেষ অতিথি ছিলেন, বাকশীমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিম ও ইসলামী ব্যাংক বুড়িচং শাখার প্রধান মোহাম্মদ নাজমুল হোসেন।

বক্তব্য রাখেন, মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মোঃ মিজানুর রহমান, ফয়েজ আহমেদ মেম্বার, মোঃ লিটন রেজা মেম্বার, মোঃ ফজলুর রহমান সাবেক মেম্বার, মাওঃ মোঃ মীর হোসেন, মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আনন্দপুর দারুল ইহসান জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোঃ শামীম মাহমুদ।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ দুই শতাধিক রোজাদার মুসল্লিগণ অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD