1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সংবাদ প্রকাশ করায় কুমিল্লায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

সংবাদ প্রকাশ করায় কুমিল্লায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৯২ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক মো. মনিরকে প্রাণনাশের হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা।কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার আহাদ উল্লাহ নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এ হুমকি দেয়। এ ঘটনায় মনির হোসেন কোতোয়ালি মডেল থানায় জিডি করেছেন।

বৃহস্পতিবার (৪ এপ্রি) সকালে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন জানান, জিডির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশ প্রতিক্ষণ ও বেঙ্গল টাইমসের প্রতিনিধি মো. মনির হোসেন জানান, বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে কুমিল্লা নগরীর মনোহরপুর সোনালী ব্যাংকের সামনে রাস্তার পাশে তাকে দাঁড়ানো অবস্থায় দেখে গালমন্দ ভয়-ভীতি প্রদর্শন ও মনোহরপুরের এলাকায় মিডিয়া সংক্রান্ত ব্যক্তিগত অফিস চালাতে দেবে না বলে হুঁশিয়ারি দেয়। এমনকি সুযোগ পেলে আহাদ উল্লাহ তাকে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয়।

গণমাধ্যমকর্মী মনির হোসেন অভিযোগ করেন, আহাদ উল্লাহ নামের ওই ব্যক্তির অপকর্মের বিরুদ্ধে নিউজ প্রকাশ করায় সে ক্ষিপ্ত হয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে দিয়েছে।
সাংবাদিক মনির হোসেন এ ঘটনায় তার জীবনের নিরাপত্তা ও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার রাতে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD