1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে ইফতার মাহফিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে ইফতার মাহফিল

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৫২৫ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঈদগাহ জামে মসজিদ কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো: শাহ আলম এর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনীতিবিদ খোরশেদ আলম, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দীন, জাসদের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম বাদশা, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হক, চৌদ্দগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ টিপু সুলতান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, চৌদ্দগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন প্রমুখ।

প্রকৌশলী সাইদুর রহমান শামীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এয়াকুব আলী, বিশিষ্ট সমাজসেবক ফরিদুল আলম, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মো: আবদুল জলিল রিপন, সহ-সভাপতি আবু বকর সুজন সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা নিজাম উদ্দিন। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সিংরাইশ রহমানিয়া আলিম মহিলা মাদরাসার অধ্যক্ষ মুফতি আ.ন.ম মোলখেছুর রহমান নোমান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD