1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৪৯৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ।।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আহম মুস্তফা কামাল এমপি ও সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপির নির্দেশে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল মঙ্গলবার( ২৬ মার্চ) সকালে নগরীর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নগরীর রামঘাটস্থ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, পার্থ সারথি দত্ত ও এম এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার, মো. শহিদুল্লাহ, ক্রীড়া সম্পাদক আবদুস ছালাম বেগ, ধর্ম সম্পাদক এ বি এম এ বাহার, শ্রম সম্পাদক মানিক খন্দকার, মহিলা আওয়ামী লীগের কোহিনুর বেগম এবং স্বাস্থ্য,  দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা  পাপন পাল, উপ দফতর সম্পাদক রুহুল আমিন চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক এবিএম বাহার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাহজাহান চেয়ারম্যান, তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদুল মিজান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিগার সুলতানা, বীর মুক্তি বাবু নির্মল পাল, ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এ বি এম খোরশেদ আলম প্রমুখ। সময় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার বলেন, আগে স্বাধীনতা দিবসে প্রতিটি দোকানে ও বাসায় জাতীয় পতাকা উত্তোলন করা হতো। প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ মাইকে বাজানো হত এখন দোকানে দোকানে ও বাসা বাড়িতে পতাকা উত্তোলন করতে দেখা যায় না মানুষের মাঝে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD