1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবির পাহাড়ে আবারো আগুন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুবির পাহাড়ে আবারো আগুন

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৬৬ বার পঠিত

কুবি প্রতিনিধি।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাহাড়ে আবারো আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার ( ১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশে লালন চত্ত্বরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কে বা কারা পাহাড়ে আগুন দিয়েছে তা জানেন না বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে পাহাড়ে প্রতিবছর আগুন লাগার ঘটনাটিকে স্বাভাবিক বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, খেলার মাঠের পাশে আগুন লাগলে গাছপালা পুড়তে থাকে। এসময় আগুন ছড়িয়ে পড়ছে পাহাড়ের বিভিন্ন অংশে। তবে আগুন লাগলেও আগুন নিয়ন্ত্রণে আনার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

বারবার বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে আগুন লাগার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল আমিন জানান, ক্যাম্পাসের অভ্যন্তরীণ পাহাড়গুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। বারবার পাহাড়ে এই আগুন লাগার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশের ক্ষতি হচ্ছে। শরতের কাঁশফুল ধীরে ধীরে কমে আসছে। আশা করবো বিশ্ববিদ্যালয় প্রশাসন পাহাড়ের বিষয়ে দায়িত্বশীল হবে এবং এসব ঘটনায় জড়িতদের খুঁজে ব্যবস্থা নিবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আগুন লাগার বিষয়ে আমি অবগত নয়। তবে আমি খুঁজ নিয়ে দেখতেছি।

এর আগেও ২০২০ সালের ১৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের একটি পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটে। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পরিচ্ছান্নতার নামে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ২০২১ সালের ১৮ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশের একটি পাহাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন বহিরাগত মাদকসেবীদের দ্বারা এই অগ্নিকাণ্ড ঘটার ধারণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০২২ সালে অগ্নিকাণ্ডেও একই কথা বলেছে প্রশাসন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD