1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে সিগারেট বাকীতে না দেয়ায় দোকানীকে ছুরিকাঘাতে হত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তিতাসে সিগারেট বাকীতে না দেয়ায় দোকানীকে ছুরিকাঘাতে হত্যা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩৬৪ বার পঠিত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার তিতাসে সিগারেট বাকীতে না দেয়ায় তিন সন্তানের জনক মানিক (৩২) নামের এক দোকানীকে ছুরিকাঘাতে হত্যা করেছে বাহাউন্দিন ও জালাল উদ্দীন নামের দুই ধূমপায়ী সহোদর।
বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা কানাইনগর গ্রামের ভূইয়া বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত মানিক ওই গ্রামের মো. মোখলেস ভূঁইয়ার ছেলে।
নিহতের স্ত্রী তাসলিমা আক্তার জানান,প্রতিবেশী ভূঁইয়া বাড়ীর নায়েব আলীর ছেলে বাহাউদ্দীন আমার স্বামী মানিকের কাছে সিগারেট বাকী চায়। কিন্তু দোকানে সিগারেট না থাকায়, আমার স্বামী বলেন সিগারেট নাই। এতে বাহাউদ্দীন ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি করে ঘরে চলে যায়। তার পর বাহাউদ্দীন ঘর থেকে তার পিতা মোখলেসের সামনেই দা হাতে , তার আপন ভাই জালালউদ্দীনকে সাথে করে নিয়ে এসে আমার স্বামীকে কোপাতে আসলে প্রতিবেশীদের বাধার মুখে তারা দুই ভাই আবারও ঘরে গিয়ে ছুরি নিয়ে এসে, আমাদের বাড়ির অন্যদিক দিয়ে ঘুরে এসে দোকানে ঢুকে জালালউদ্দীন আমার স্বামী মানিককে জাবড়ে ধরলে তার ভাই বাহাউদ্দীন গলায় ছুরি ছুরি মেরে হত্যা করে।এর আগেও তারা বাকী নিয়ে অনেক টাকা জমিয়েছে, আর সেই টাকা চাইতে গেলে কয়েকবার আমার স্বামীকে মারধর করেছে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপারগতা জানালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ায় সময় পথিমধ্যে আমার স্বামী মানিক মৃত্যু বরণ করে।

এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বলেন, আমরা শুনেছি সিগারেট বাকী না দেয়ায় মানিক নামের এক দোকানীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে, খুনীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD