1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বঙ্গবন্ধুর মূর‍্যালে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জেলা ঐক্য পরিষদের শ্রদ্ধাঞ্জলী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বঙ্গবন্ধুর মূর‍্যালে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জেলা ঐক্য পরিষদের শ্রদ্ধাঞ্জলী

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩৫৫ বার পঠিত

 

তাপস চন্দ্র সরকার ।
“ধর্ম যার যার-রাষ্ট্র সবার” এ শ্লোগান সামনে রেখে ১৬ মার্চ শনিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা নগর উদ্যানস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর মূর‍্যালে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা জানান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ। এরপর ওখান থেকে জলন্ত মোমবাতি হাতে নিয়ে র‍্যালী বেরিয়ে নিউমার্কেট, পূবালী চত্বর হয়ে মহেশাঙ্গণে এসে শেষ হয়।
এতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হারাধন শীল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বিকাশ চন্দ্র সাহা ও কমল চন্দ খোকন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার প্রায় দুই শতাধিক নেতাকর্মী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD