1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ফেব্রুয়ারিতে খুন ৮টি, সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৩২ জনের - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লায় ফেব্রুয়ারিতে খুন ৮টি, সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৩২ জনের

  • প্রকাশিতঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ফেব্রুয়ারি মাসে ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৩২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ২২ জন। এছাড়া এ মাসে জেলায় ৮টি খুনের ঘটনা ঘটেছে। ১৪টি নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের হয়েছে বিভিন্ন থানায়,এর মধ্যে ৯টি ধর্ষণের ঘটনা। ওই মাসে ১৯টি গাড়ী চুরির ঘটনায় মামলা হয়েছে। ৬২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০৩টি মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, অস্ত্র আইন, দ্রুত বিচার, মাদকদ্রব্য সংক্রান্ত মামলা বৃদ্ধি পেয়েছে।ফেব্রুয়ারি মাসে জেলায় ৪২২টি মামলা দায়ের করা হয় বলে জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহা উদ্দিন বাহারসহ জেলা প্রশাসন ও পুলিশের উর্দ্ধতণ কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধান ও প্রতিনিধিসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।পরিসংখ্যানে আরো জানানো হয়, জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব দুর্ঘটনায় প্রাণহানিও বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বেশির ভাগ দুর্ঘটনাই মহাসড়কে সংঘটিত হয়েছে বলে জানা গেছে। এসব দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ১০টি দুর্ঘটনায় ৭ জনের এবং চৌদ্দগ্রামে ১০টি দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। ৪টি দুর্ঘটনার ঘটনায় মামলা হয়নি, এসব দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১ জন আহত হয়েছে।
সভায় জানানো হয়, এ বিষয়ে কনসালটিভ ওয়ার্কশপ আয়োজন করে আলোচনা সাপেক্ষে কার্যক্রম গ্রহন করা হবে। এছাড়া মহাসড়কে থ্রি হুইলার বন্ধ এবং ফিটনেসবিহিন মাইক্রোবাস চলাচল বন্ধ করার অভিযান চলমান থাকবে।
সভা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ জানান,ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির পরিমান বেড়েছে। তবে সব সময় এই সংখ্যাটি থাকে না। তারপরও সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও বিভাগের উর্দ্ধতণ কর্তৃপক্ষ ,হাইওয়ে পুলিশ,পরিবহন মালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্টদেও সাথে বিশেষ সভা খুব শীঘ্রই আয়োজন করা হবে। দুর্ঘটনা কমাতে কি কি করণীয় সেগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD