1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা ভোট কেন্দ্রের পাশে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা ভোট কেন্দ্রের পাশে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

  • প্রকাশিতঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩৫৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লা সিটি কর্পোরেশন উপ নির্বাচনে কুমিল্লা নগরীর ১৯ নং ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ২ জন গুলিবিদ্ধ হয়েছেন।
সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সকাল ১০ টায় কুমিল্লা নগরীর ১৯ নং ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশেই ঘোড়া প্রতীকের সমর্থিত জহিরুল আহমেদ ও তুহিন নামের এক ব্যক্তিকে মহানগর ছাত্রলীগ নেতা সুমন গুলি করেছে।

আহত জহিরুল ও তুহিনকে স্থানীয়দের সহযোগীতায় কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

এই ঘটনায় আহত জহির বলেন, ভোট ক্যাম্পের পাশে আমি দাঁড়িয়ে থাকলে বাস মার্কার সমর্থক মহানগর ছাত্রলীগ নেতা সুজন আমাকে ও তুহিনকে পুলিশের সামনেই গুলি করে।

এই ঘটনায় প্রিজাইডিং অফিসার হাসান আহমেদ কামরুল বলেন, ঘটনাটি ভোটকেন্দ্রের সীমানার বাহিরে ঘটেছে। আমি বিষয়টি ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি।

এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন,বিষয়টি জেনে প্রয়োজনী ব্যবস্থা করা হবে।

সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান,পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD