1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুসিক উপনির্বাচন ; চার মেয়র প্রার্থী কে কোন কেন্দ্র ভোট দেবেন - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুসিক উপনির্বাচন ; চার মেয়র প্রার্থী কে কোন কেন্দ্র ভোট দেবেন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৯১ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি ||

কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের ভোটগ্রহণ শনিবার (৯ মার্চ)। ১০৫টি কেন্দ্রের ৬৪০টি বুথে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন তাদের নতুন মেয়র নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে ‘ঘড়ি’ প্রতীকের প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু সকালে নগরের হোচ্ছা মিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন সকাল ৯টায়। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দেবেন ‘ঘোড়া’ প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার সকাল সাড়ে ৮টার দিকে। একই কেন্দ্র ‘হাতি’ প্রতীকের নূর-উর রহমান মাহমুদ ভোট দেবেন সকাল ৮টার দিকে। ডা. তাহসিন বাহার সূচনা সকাল ৯টা থেকে ১০টার মধ্যে এই কেন্দ্রে ভোট দেবেন। চার প্রার্থীর গণসংযোগ কর্মকর্তরা এতথ্য জানিয়েছেন।
২০২২ সালের কুমিল্লা সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়। এরপর কুমিল্লা সিটি করপোরেশনের ময়র পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন উপনির্বাচনে তারিখ ঘোষণা করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD