1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুসিক উপ নির্বাচনে মাঠে থাকছেন ৯ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুসিক উপ নির্বাচনে মাঠে থাকছেন ৯ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৬৪ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ নির্বাচনে সংঘটিত অপরাধ আমলে নেওয়া ও সংক্ষিপ্ত বিচারকার্জ সাধনে নগরীর ২৭টি ওয়ার্ডে ৯ জন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা (৭ মার্চ) থেকে দায়িত্ব পালন করবেন। নিয়োগপ্রাপ্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে বিচারিক কাজ পরিচালনার জন্য প্রত্যেকের সাথে একজন সশস্ত্র এসআই (পুলিশের উপ পরিদর্শক) এর নেতৃত্বে ৪ জন কনস্টেবল নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে।
সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে কুমিল্লার ১,২ ও ৩নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিক, ৪,৫ ও ৬নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে টফারহানা সুলতানা, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে কামাল হোসেন, ১০,১১ ও ১২ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তানজিলা আক্তার, ১৩,১৪ ও ১৫নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্বাস উদ্দীন, ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সৈয়দা মোসাদ্দেকা, ২২,২৩ ও ২৪ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন মাহমুদ, ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দিদারুল আলম।
আগামী ৯ মার্চ কুমিল্লা কর্পোরেশনের উপ নির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ হবে। নির্বাচনে মোট ৪জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএম মেশিনে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD