1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিএনপি জামায়াত দেশে ষড়যন্ত্রের নীল নকশা করছে- দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বিএনপি জামায়াত দেশে ষড়যন্ত্রের নীল নকশা করছে- দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান

  • প্রকাশিতঃ রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৮৩ বার পঠিত

 

দৈনিক কুমিল্লা রিপোর্ট ।

সারা দেশে বিএনপি-জামায়াতের দেশবিরোধী যড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ও ভানী ইউনিয়ন আওয়ামী লীগ। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ভানী ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঢাকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ।
বক্তব্যে তিনি বলেন, বিএনপি-জামায়াত চক্র দেশের উন্নয়নে ইর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রের নীল নকশা এঁকে মাঠে নেমেছে। তাদের এ স্বপ্ন আমরা কখনই বাস্তবায়ন হতে দেবনা। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে রাজপথে ছিলাম, আছি এবং থাকব। রাজপথেই এ যড়যন্ত্রের মোকাবেলা করা হবে।
তাঁরা ৭৫ এ জাতির পিতাকে স্বপরিবারে হত্যার পর তারা মনে করেছিলো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু তাদের সে স্বপ্ন পূরণ হয়নি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। মধ্যম আয়ের দেশ থেকে উন্নতি লাভ করেছে। এখন দেশ জিটিটাল দেশ থেকে স্মার্ট দেশ হিসেবে রুপান্তরিত হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত নাশকতার করতে পারে সেদিকে নজর রাখতে নেতা-কর্মীদের নির্দেশ দেন তিনি। শান্তি সমাবেশে আবুল কালাম আজাদ আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এদেশকে পিছনে ফেলার আর কোন সুযোগ নেই। বিএনপি-জামায়াত চক্রকে আর সুযোগ দেওয়া হবেনা। তাঁরা রাজপথে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে দেশকে আবারও অস্থিতিশীল করতে চায়। এই সুযোগ আর দেওয়া হবে না। সারা দেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখছে যদি কোন অপশক্তি শান্তি-শৃঙ্খলা, সম্প্রীতি নষ্ট করতে আসে তাদের কঠিন জবাব দিতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
ভানী ইউপি আ.লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ভূইয়া, এর সভাপতিত্বে শান্তি সমাবেশে আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, ভানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঞা, ভানী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী আশরাফ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হাজী তুহিন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD