1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় সিএনজি চালককে জবাই করে হত্যার দায়ে তিন জনকে মৃত্যুদণ্ড - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

কুমিল্লায় সিএনজি চালককে জবাই করে হত্যার দায়ে তিন জনকে মৃত্যুদণ্ড

  • প্রকাশিতঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।

২০১৪ সালে কুমিল্লায় সিএনজি চালক মোঃ নাজমুল হাসান (১৪) কে পূর্ব পরিকল্পিতভাবে জবাই করে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
বুধবার (৫ মার্চ) দুপুরবেলা কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা চতুর্থ আদালতের বিচারক মোঃ জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের সেলিম মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (২৬) ও মৃত আলম মিয়ার ছেলে মোঃ শিহাব মিয়া (২০) এবং একই উপজেলার নয় কামতা গ্রামের মৃত আমীর হোসেন এর ছেলে মোঃ সোহেল মিয়া (২৮)। এছাড়াও ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন একই উপজেলার মৃত আবুল কাশেম এর ছেলে আবুল বাশার (৩৮)।
মামলার বিবরণে জানাযায়- ২০১৪ সালের ১৭ অক্টোবর বিকেলে ভিকটিম মোঃ নাজমুল হাসান সিএনজি চালানোর উদ্দেশ্যে বাড়ী হতে বের হয়ে ফিরে না আসায় অনেক খোজাখুজি করার একপর্যায়ে পরিবারের লোকজন লোক মারফতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যেতে দেখতে পায় তাঁর ছেলে নাজমুলকে জবাই করে সিএনজিটি নিয়ে যায়। এ ব্যাপারে নিহতে পিতা কুমিল্লা চান্দিনা উপজেলাধীন মধ্যমতলা গ্রামের মৃত আবিদ আলীর ছেলে মোঃ আবদুর রব (৪৮) বাদী হয়ে আসামি মোঃ সুমন মিয়াসহ অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি সুমন মিয়া ও আবুল বাশারকে গ্রেফতার করে আদালতে হাজির করিলে তারা ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারার বিধানমতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তৎপর মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার তদন্তপূর্বক এসআই মোঃ নজরুল ইসলাম আসামি মোঃ সুমন মিয়া, শিহাব মিয়া, মোঃ সোহেল মিয়া ও আবুল বাশার এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৫ সালের ০৮ এপ্রিল বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং-১০৮)।তৎপর মামলাটি বিচারে আসিলে ২০১৬ সালের ১০ অক্টোবর উল্লেখিত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করে রাষ্ট্রপক্ষে মানীত ১৭জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি আবুল বাশার ও মোঃ সুমন মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামি মোঃ সুমন মিয়া, মোঃ শিহাব মিয়া ও মোঃ সোহেল মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদেরকে মৃত্যুদণ্ড এবং আসামি আবুল বাশার এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।
রায় ঘোষণাকালে আসামি মোঃ সুমন মিয়া, মোঃ সোহেল মিয়া ও আবুল বাশার আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন এবং অপর আসামি মোঃ শিহাব মিয়া অনুপস্থিত ছিলেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের বিজ্ঞ এপিপি এডভোকেট মোঃ জাকির হোসেন আমরা আশা করছি মহামান্য হাইকোর্ট এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন এবং আসামি পক্ষে নিযুক্তীয় কৌশলী এডভোকেট মোঃ মাহবুবুর রহমান বলেন রায়ে কপি হাতে পেয়ে শীঘ্রই উচ্চ আদালতে আপীল করবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD