1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগর উপজেলায় পরীক্ষার কেন্দ্রে নকল দেওয়ার অভিযোগে ৩জন আটক। মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল দিতে গিয়ে ৩জন আটক, ভ্রাম্যমান আদালতে ২ বছরের সাজা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগর উপজেলায় পরীক্ষার কেন্দ্রে নকল দেওয়ার অভিযোগে ৩জন আটক। মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল দিতে গিয়ে ৩জন আটক, ভ্রাম্যমান আদালতে ২ বছরের সাজা

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪২ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর  প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের ডিআর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি গণিত পরীক্ষায় অবৈধ ভাবে কেন্দ্রে প্রবেশ করে নকল সরবরাহ করতে যাওয়ায় ৩ যুবককে আটক করে এবং প্রত্যেককে একশত টাকা অর্থদন্ডসহ দুই বছরের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

সোমবার সকালের কারাদন্ড প্রাপ্তদের কুমিল্লা জেলা কারাগারে প্রেরণ করে মুরাদনগর থানা পুলিশ। এর আগে রবিবার বিকেলে এই মোবাইলকোর্ট পরিচালনা করেন মুরাদনগর উপজেলার ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা।

ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার মুরাদনগর সদরের মঙ্গল মিয়ার ছেলে সুমন মিয়া(২১), ফরিদ উদ্দিনের ছেলে কাউছার(৪২) ও আবদুল মালেক মিয়ার ছেলে রিমন মিয়া(২৩)।

জানা যায়, রবিবার চলমান এসএসসির গনিত বিষয়ের পরীক্ষা চলাকালে ডিআর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে সমাধান শেষে নকলে কপি পরীক্ষা কেন্দ্রে দিতে গিয়ে ম্যাজিস্ট্রেটের হাতে আটক হয়। তাদের হাত থেকে প্রশ্নপত্র ও নকলের কপি উদ্ধার করে পাবলিক পরীক্ষা অপরাধ সমূহ আইন ১৯৮০এর ৯-(গ) ধারায় প্রত্যেককে ২বছরের কারাদন্ড ও ১০০টাকা অর্থদন্ড প্রদান করে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা বলেন, চলমান এসএসসি পরীক্ষাসহ সকল পাবলিক পরীক্ষা নকলমুক্ত ভাবে গ্রহন করতে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। নকলমুক্ত শিক্ষাই জাতির মেরুদন্ড। নকলের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD