1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
এবার কুমিল্লার মানুষকে আর ধোকা দেওয়া যাবে না— মনিরুল হক সাক্কু - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

এবার কুমিল্লার মানুষকে আর ধোকা দেওয়া যাবে না— মনিরুল হক সাক্কু

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার ।
কুমিল্লা সিটি করপোরেশন কুসিকের প্রচারণার তৃতীয় দিন শনিবার (২৫ ফেব্রুয়ারি) নগরীর মোগলটুলি, জিলা স্কুল রোড, নবাব ফয়জুন্নেসা স্কুল সড়ক, ইউসুফ স্কুল সড়ক, শৌলরানী বালিকা স্কুল সড়ক, রাণীর বাজার, চকবাজার এলাকায় গণসংযোগ করেন মনিরুল হক সাক্কু।

নগরীর বিভিন্ন স্থানে প্রচারণার সময় টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, প্রতিবার মানুষকে ধোকা দিয়ে বোকা বানানো যাবে না। এবার নির্বাচনের ফলাফল নিয়ে কুমিল্লার মানুষকে আর নয় ছয় বোঝানো যাবে না। মানুষ আমাকে প্রশ্ন করে, আমার ভোটটি আমি পারব কিনা? আমি বলি, আপনারা সকাল সকাল কেন্দ্রে যাবেন। ভোট রক্ষা করার জন্য যা যা করা দরকার। প্রশাসন তা করবেন।

তিনি আরো বলেন, আমি পরপর দু’বার মেয়র ছিলাম। পরিকল্পনা নিয়ে কাজ করে নগরীকে সাজিয়েছি। অসম্পূর্ণ কাজ শেষ করতে আপনারা টেবিল ঘড়ি মার্কায় ভোট দিন। ভোটারদের প্রতি তিনি বলেন, আপনারা ভোট কেন্দ্রে আসুন। যাকে ভালো লাগে তাকে ভোট দিন। মতপ্রকাশ নাগরিক অধিকার।
কুসিকের দুবারের সাবেক এ মেয়র
রবিবার বিকেলে কুমিল্লা টাউন হলের নগর মিলতায়নে ‘ কুমিল্লা বাঁচাও’ আন্দোলনের সভায় যোগদান করবেন।

উলেখ্য মনিরুল হক সাক্কু ২০০৫ সালের ২১ সেপ্টেম্বর কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৯ সালে পৌর মেয়র নির্বাচিত হন। ২০১২ সালের ৫ জানুয়ারি ও ২০১৭ সালের ৩০ মার্চ টানা দুই মেয়াদে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD