1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শিক্ষক হচ্ছেন সভ্যতার ধারক-বাহক -আবুল কালাম  আজাদ এমপি  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

শিক্ষক হচ্ছেন সভ্যতার ধারক-বাহক —আবুল কালাম  আজাদ এমপি 

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৮ বার পঠিত
সাকলাইন যোবায়ের।।
 কুমিল্লা-৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেছেন, শিক্ষক হচ্ছেন সভ্যতার ধারক-বাহক। শিক্ষক শুধু শিক্ষাদানই করেন না, তিনি মানুষ গড়ার কারিগরও। শিক্ষা ছাড়া আলোকিত মানুষ সৃষ্টি কোনোভাবেই সম্ভব নয়।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মাঠে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
শিক্ষকদের উদ্দেশ্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, আপনারা নিজেদের সন্তানকে যেভাবে যত্ন সহকারে গড়ে তোলার চেষ্টা করেন, ঠিক সেভাবেই শিক্ষার্থীদেরও গড়ে তুলবেন। তাদের প্রযুক্তির বিষয়ে ধারণা দিতে হবে, যাতে তারা উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম তালুকদার।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং রাজামেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোমেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এড. শাহাদাৎ হোসেন শিমুল,
কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মামুনুর রশিদ, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূইয়া প্রমুখ।
এদিকে বিকালে উপজেলার এলাহাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে গন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD